
বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, উপজেলা শাখার শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় পৌর এলাকার শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা কার্যালয়ে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মোঃ মোমিনুর ইসলাম সেলিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সারিয়াকান্দি উপজেলা আমির মো. ইকবাল হোসেন , বগুড়া জেলা ট্রেড ইউনিয়ন সম্পাদক হোসাইন আহমেদ আকাশ, অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক কাজী মো. জহুরুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যানের সহ-সভাপতি জুয়েল হোসেন৷
এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর ভারপ্রাপ্ত আমির রেজোয়ানুল হক স্বপন, সারিয়াকান্দি উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ- সভাপতি তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন, ট্রেড ইউনিয়ন সম্পাদক বেলাল সরকারসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সেক্রেটারী ও কর্মী বৃন্দ।




