
জনসচেতনতা বৃদ্ধি ও মশক নিধন কার্যক্রম জোরদার করতে লক্ষ্মীপুরে ডেঙ্গু মশক নিধন দিবস-২০২৬ পালিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের আয়োজনে এবং লক্ষ্মীপুর পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবারের সামনে থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে লক্ষ্মীপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম ভূইয়া।
এছাড়া চন্দ্রগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয় সেখানে অংশগ্রহন করেন নির্বাহি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা
সংশ্লিষ্ট কর্মকর্তা, পরিচ্ছন্নতাকর্মী ও স্থানীয়রা অংশ নেন।
এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মশা নিধনে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।




