
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সৌদি আরব থেকে যুক্ত হয়ে ভার্চুয়াল বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ শামীম কায়সার এমপি। আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশিষ কুমার দাস রন্টু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের আহ্বায়ক কাজল চাকী, সদস্য সচিব ধর্ম প্রতিমন্ত্রীর এপিএস গোবিন্দ কুমার দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন শারদীয় দূর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সকলকে সজাগ থাকার আহবান জানান।




