
লক্ষ্মীপুরের রামগতিতে ডেঙ্গু জর প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি লক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগতি পৌরসভার উদ্যোগে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী জনসচেতনতা কর্মসূচী সপ্তাহ পালনের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করছে।
৪ থেকে ১০ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহের শেষ দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাঃ কামনাশিস মজুমদারের কার্যালয়ে এস সৌজন্যে সাক্ষাৎ করেন জামায়াত নেতারা।
সাক্ষাৎ শেষে তারা হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু হাম ডায়রিয়া আক্রান্ত বিভিন্ন ওয়ার্ডের রোগীদের ঘুরে দেখেন ও তাদের খোঁজখবর নেন। পরে সামনে প্রধান ফটকে রোগীর আত্মীয়-স্বজন ডাক্তার নার্স সাংবাদিক সহ সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এসময় তারা ডেঙ্গু কিভাবে ছড়ায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের করণীয় বিভিন্ন বিষয়হলো উল্লেখ করে বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়েরের নেতৃত্বে এ সময় সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী এ আর হাফিজ উল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ( আর এমও ডাঃ নিশাত হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা জাফর আহমদ। ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরনবী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারা ডেঙ্গু হাম ডায়রিয়া রোগী সহ হাসপাতালে বিভিন্ন ব্যবস্থাপনা বিষয়ে খোজ খবর নেন। পরে হাসপাতালের আশপাশে মশক নিধনে স্প্রে ঔষধ ছিটিয়ে প্রতিরোধের চেষ্টা করেন।
বক্তব্যে তিনি আরো বলেন, খোঁজ নিয়ে দেখা গেছে এখানে ডাক্তার স্বল্পতা আছে প্রয়োজনীয় ওষুধপত্র ও এনিস্থাসিয়া এবং ওটি কার্যক্রম চালু করা যায়নি। হাসপাতালটি আজোও ৮০ রোগী ভর্তি আছেন এদের বেশিরভাগই ছোট শিশুরাই আক্রান্ত হচ্ছে ডাক্তারের পাশাপাশি নিজেরাও পরিষ্কার-পরিচ্ছন্নতার উপরে দিতে হবে নিচ থেকে এ জাতীয় সংক্রমণ প্রতিরোধ করা যায়।




