
পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার বার্তা নিয়ে নোয়াখালীর চাটখিলে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। শুক্রবার বদলকোট ইউনিয়নের মেগা বাজারে ৫০০ শিক্ষার্থী ও অভিভাবকের হাতে তুলে দেওয়া হয় ফলজ গাছের চারা।
অনুষ্ঠানে সমাজ সেবক ইসমাইল হোসেন শাকিলের সভাপতিত্বে ও বিল্লাল হোসেন রনির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ওসমান গনি। বক্তব্য রাখেন স্থানীয় প্রতিনিধি জাকির হোসেন, গোলাম রব্বানী শিমুল, তানভীর হোসেন, ইমতিয়াজ শিশির, আব্দুল্লা রাহিম ও সাকিব।
সমাবেশে বক্তারা বলেন, ফলজ গাছ রোপণ যেমন পরিবেশের ভারসাম্য বজায় রাখে, তেমনই পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি আনে। বিতরণকৃত প্রতিটি চারা পরম যত্নে বড় করে তোলার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
এমন সবুজ উদ্যোগে দারুণ উচ্ছ্বসিত চারা গ্রহণকারীরা। তারা নিজ নিজ বাড়ির আঙিনায় গাছগুলো রোপণ ও সঠিক পরিচর্যার প্রত্যয় জানান।




