
আর্তমানবতার সেবায় আল নজির ফাউন্ডেশন। প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায় দুঃস্থ মানুষের পাশে দাড়িয়ে সেবা মুলক কার্যক্রমে নিয়োজিত রয়েছে। এরই ধারাবাহিতায় আল নজির ফাউন্ডেশন আন নজির ইসলামীক সেন্টারের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী পুরুষ ও মহিলা শিক্ষার্থীদের মাঝে পোশাক ও বোরকা বিতররণ করা হয়েছে।
শনিবার ১০ অক্টোবর সকাল সাড়ে এগারোটার সময় রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিলস্থ নিজস্ব কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব পোষাক বিতররণ করা হয়।
আন নজির ইসলামীক সেন্টারের শিক্ষক মাওলানা ইসমাইলের পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াত, হামদ ও নাতে রাসুল (সাঃ) পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল নজির ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা ডঃ,শাইখ হারুন আজিজি নদভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা গোলাম কাদের।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম কাদের, সাংবাদিক আবদুর রসিদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আন নজির ইসলামীক সেন্টারের শিক্ষা পরিচালক মুফতি মাওলানা, রিদওয়ানুল হক।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ডঃ,শাইখ হারুন আজিজি নদভী বলেন, আল নজির ফাউন্ডেশন সবসময় অসহায়দের পাশে থেকে মানবতার কল্যাণে কাজ করে যাবেন।তিনি তাহার পিতা ও মাতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
তিনি আরো বলেন, এই ফাউন্ডেশন তাহার পিতার নামেই নামকরণ করেছেন।পাশাপাশি মাতার নামে মহিলাদের জন্য মহিলা মাদ্রাসা স্থাপন করেছেন। আগামীতে ও এই সহযোগিতার হাত অব্যাহত থাকবে বলেও জানান।




