
লক্ষ্মীপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক এডিএম সফিউল আলম ভূইয়া।
জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। গত মাসের তুলনায় আইন শৃংখলা পরিস্থিতি উন্নত হওয়ায় সন্তোস প্রকাশ করেন, সভায় ভূয়া অনলাইন ও সাংবাদিকদের তালিকা প্রনয়ন ও তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।




