
ঝালকাঠিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা আল গাজী অনলাইনে ভিডিও কলের মাধ্যমে সভায় যুক্ত হন।
সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।




