
বাড়ীর বাহিরে খেলাধুলা করছিলো পাঁচ বছরের এক শিশু। একা পেয়ে তাকে পেয়ারা দেওয়ার লোভ দেখিয়ে বসতবাড়ীর ঘরে নিয়ে গিয়ে ধর্ষন চেষ্টা করে ওছমান গনি। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ধর্ষণ চেষ্ঠা মামলায় বৃদ্ধ ওছমান গনিকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (১২ অক্টোবর) তাকে ধর্ষন চেষ্টা আইনের ধারায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।
এরআগে রবিবার (১১ অক্টোবর) দিনগত গভীর রাতে মামলায় অভিযুক্ত আসামী ওছমান গনিকে তাকে নিজ বাড়ী থেকে আটক করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থান পুলিশের পরিদর্শক (ওসি) বাদল কুমার মন্ডল বলেন, শিশু ধর্ষন চেষ্টার মামলায় গ্রেফতার আসামী ওছমান গনি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ সরদারপাড়ার মৃত হযরত আলীর ছেলে।
মামলার বরাত দিয়ে কাউনিয়া থান পুলিশের পরিদর্শক (ওসি) বাদল কুমার মন্ডল জানান, উপজেলার হারাগাছ ইউনিয়নের ভিকটিম শিশু মেয়েটির পিতা-মাতা ঢাকায় পোশাক কারখানায় চাকুরী করেন। আর এক বছরের ছোট ভাইকে নিয়ে শিশু মেয়েটি তার দাদীর কাছে থাকেন। গত মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে শিশু মেয়েটি বাড়ী বাহিরে খেলাধুলা করছিলো। এ সময় মেয়েটিকে একা পেয়ে তাকে পেয়ার দেওয়ার লোভ দেখিয়ে নিজ বসতবাড়ীর ঘরে নিয়ে যায় ওছমান গনি। সেখানে শিশু মেয়েটির পড়নের পায়জামা খুলে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে ওছমান গণি।
এসময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে গেলে ওছমান গণি পালিয়ে যায়। জানতে পেরে মেয়েটির পিতা-মাতা গত ৯ অক্টোবর ঢাকা থেকে নিজ বাড়ীতে আসেন এবং মেয়ের কাছে বিস্তারিত শুনেন। পরে এ ব্যাপারে রবিবার দিনগত রাতে মেয়েটির পিতা বাদী হয়ে ওছমান গনিকে আসামী করে ধর্ষণ আইনের ধারায় অভিযোগ দায়ের করেন। বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয় এবং রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী ওছমান গনিকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।




