
শিশুর বিয়ে নয়, কন্যাশিশু করবে বিশ্বজয় এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শাহনাজ বেগম, পৌর মহিলা দলের সভাপতি কাকলী চৌধুরী, নারী নেত্রী হ্যাপী আক্তার সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।




