
নোয়াখালী হাতিয়ায় রাতের আধারে পুকুরে বিষ দিয়ে মেরে পেলা খামারির মাছ। এতে প্রায় ৫ লাখ টাকার মাছ নিমিষে শেষ হয়ে যায়। সোমবার সকালে উপজেলার জাহাজমারা সেনটারবাজার সংলগ্ন বিরবিরি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ধানিয়া মৎস্য খামার নামে এই খামারটি ভাড়া নিয়ে মাছের চাষ করে আসছে মহব্বত হোসেন নামে এই খামারি। প্রতিদিনের মতো সকালে সে খামারে এসে দেখেন পুকুরে থাকা সকল মাছ মরে ভেসে উঠছে। পরে পুকুরের কাছে গিয়ে নিশ্চিত হন পুকুরে বিষ দেওয়া হয়েছে। তার চিৎকারের আশে পাশের লোকজন এসে জাল টেনে পুকুরে থাকা সকল মাছ তুলে পেলেন। কিন্তু তাতে কোন লাভ হয়নি। রাতেই বিষ দেওয়ায় সকাল পর্যন্ত সব গুলো মাছ মরে গিয়ে পছন ধরে গেছে।
স্থানীয় প্রবাসী নুর হোসেন জানান, মহব্বত দীর্ঘদিন বিদেশে ছিল। দুই বছর আগে বিদেশ থেকে এসে এই খামারটি ভাড়া নিয়ে মাছের চাষ শুরু করে। কয়েকটি এনজিও থেকে মোটা অংকের ঋন নিয়ে এই কাজ শুরু করেন তিনি। এখন তার সবই শেষ হয়ে গেলো।
খামারের মালিক পূর্ব বিরবিরি গ্রামের বাসিন্ধা মহব্বহ হোসেন জানান, নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। বেশি দামে বিক্রি করার জন্য অন্যান্য পুকুর থেকে এসব মাছ এনে একটিতে রাখেন। আজ সকালে এসব মাছ ব্যাপারীদের কাছে বিক্রি করার কথা ছিল। কিন্তু রাতের আধারে পুকুরে বিষ দিয়ে সব মাছ মেরে পেলা হয়েছে।
তিনি আরো জানান, তার পুকুরে প্রায় ২০-২২ মন তেলাপিয়া মাছ ছিল। মোটামুটি এসব মাছ বর্তমান বাজার মূল্যে ৫ লাখ টাকায় বিক্রি করা যেতো। তাতে তার খরচ পুশিয়ে ভালো লাভ হতো। এখন সবই শেষ। বিষয়টি তিনি থানায় লেখিত ভাবে অভিযোগ করবেন বলে জানান।
এই বিষয়ে সেন্টার বাজার বনিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি খুবই মর্মন্তিক। সকালে সংবাদ পেয়ে সবাই গিয়ে দেখে এসেছে। খামারি মহব্বত একেবারে সর্বশান্ত হয়ে পড়েছে। আইনগত ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়েছে।




