
"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ অক্টোবর সোমবার সকালে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি থানার পুলিশ পরিদর্শক জোবায়ের হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, কালকিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুদের অধিকার রক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং তাদের শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তা ও সাধারণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




