
ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, এমপি প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ: দা:) নাজমুল হাসান, বিলাইছড়ি থানার পুলিশ পরিদর্শক তৌকির আহমেদ এবং ফ্যামিলি কার্ড নিয়োগ কমিটির সদস্য প্রীতি তঞ্চঙ্গ্যাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানা যায়, বিলাইছড়ি উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের জন্য একজন সুপারভাইজারসহ মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মাঠপর্যায়ে দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




