
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের আগামীর মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কামাল আনোয়ার আহাম্মেদের ছোট ভাই আবু আউয়াল।
শুক্রবার এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। এখবর নিজ এলাকা রাণীশংকৈলে ছড়িয়ে পড়লে সোস্যাল মিডিয়া ফেসবুকে অভিনন্দন ও শুকরিয়া আদায় করেন অনেকেই। উল্লেখ্য এর আগে আবু আউয়াল স্থানীয় সরকার বিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যত দিন এ পদে থাকবেন অথবা রাষ্ট্রপতি যত দিন আবু আউয়ালকে একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করেছেন, তত দিন এই নিয়োগের আদেশ কার্যকর থাকবে।




