
খুলনার ৩ এপিবিএন এর সাইবার ক্রাইম টিম ৩ প্রতারককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে বটিয়াঘাটা উপজেলার লোনাপাড়া গ্রামের ছাবির হোসেন, স্বাধীন কুমার ঘটক ও শাকিব শেখ। মঙ্গলবার তাদের বটিয়াঘাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অনলাইনের মাধ্যমে তারা বিভিন্ন লোককে চাকরীর প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিল। কনৈক প্রবাসী রবিন শেখের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগী নারায়নগঞ্জ জেলার বন্দর থানায় গত ১২ অক্টোবর একটি মামলা করে। ৩, এপিবিএন এর অধিনায়ক এম এম সালাউদ্দীন এর নেতৃত্বে ১১ জনের একটি দল এ অভিযান পরিচালনা করে।




