
খুলনার পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
উপজেলা স্কাউট এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, কমিশনার প্রধান শিক্ষক নুরুজ্জামান, অধ্যক্ষ আজহার আলী, জেলা জামায়াতের ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন ও পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্কাউট সদস্যরা।
সমাবেশে স্কাউটিংয়ের গুরুত্ব, সততা, দেশপ্রেম এবং তরুণ সমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ জোর দিয়ে এমপি আবুল কালাম আজাদ বলেন স্কাউটিং শিক্ষায় দীক্ষিত হয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমিক, নীতিবান ও শৃঙ্খলাবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
তিনি স্কাউটদের সবসময় মানবসেবা ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা মানবিক সংকটে স্কাউটদের অবদান অনস্বীকার্য বলে তিনি উল্লেখ করেন।
আগামীর স্বনির্ভর বাংলাদেশ গঠনে তরুণ স্কাউটরাই মূল কারিগর হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তরুণ সমাজকে মাদক, অসৎ সঙ্গ এবং অপসংস্কৃতি থেকে দূরে রাখতে স্কাউট আন্দোলনের কোন বিকল্প নেই বলে তিনি অভিমত ব্যক্ত করেন।




