
পটুয়াখালীর দশমিনা উপজেলায় খালে পরে আরিয়ান নামে দুই বছরের এক শিশুর মৃত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার আলিপুর ইউনিয়নের খলিশা খালি গ্রামে রাড়ী বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত আরিয়ান ওই এলাকার রাড়ি বাড়ির আসাদুল রাড়ির ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত আরিয়ান পরিবারের সদস্যদের আগা চড়ে তাদের বসতঘরের পিছনের খালে পানি সংগ্রহ করতে গিয়ে পড়ে যায়। পড়ে তার মা ও বাবা খোঁজাখুঁজি করতে থাকলে এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতা ওই খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরিয়ানকে মৃত ঘোষণা করেন।
এতথ্য নিশ্চিত করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান সাগর।




