
বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক শাহিন বলেছেন, বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আগাী নেতাদের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুল্যায়ন করা হবে। অতিথি পাখীদের দিন শেষ।
তিনি সকল ষড়যন্ত্র রুখে ঐক্যের প্রত্যয় ও ত্যাগীদের সম্মান দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনে সুযোগ করে দেয়ার অঙ্গীকার করেন। আর বিএনপি সেই প্রতিজ্ঞা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি বিএনপির বিরুদ্ধে কথিত জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং দলীয় সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
শনিবার ১৭ অক্টোবর উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শাজাহানপুর উপজেলা বিএনপি সহ সভাপতি আবদুল হাকিম মন্ডল এর সভাপতিত্বে এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেছ উদ্দীন।
অনুষ্ঠানে সংসদ সদস্য মোরশেদ মিল্টনকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে শাহীন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশনা ও স্থানীয় সাংগঠনিক সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়ার কথাও তুলে ধরেন তিনি।
দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়ে তিনি অতীতে আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের নিরুৎসাহিত করার প্রবণতার সমালোচনা করেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




