
কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এম.পি’র পক্ষ থেকে উপজেলার মুন্সীরহাটের ডাকরা ও বাংপাইয়ের হিন্দু সম্প্রদায়ের মা বোনদের মাঝে উপহার বিতরণ করেছেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
শনিবার (১৭ই অক্টোবর) বিকেলে উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত চৌদ্দগ্রাম উপজেলার সেক্রেটারি মু. বেলাল হোসাইন, মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন শামিম, যুব নেতা মোশাররফ হোসাইন, ৪নং ওয়ার্ড যুব বিভাগ সভাপতি মিজান ভূঁইয়া, স্থানীয় পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ, হিন্দু ধর্মীয় নেতা নেপাল চন্দ্র দেবনাথ, চৌদ্দগ্রাম সাব রেজিস্টার অফিসের দলীল লিখক শ্যামল চন্দ্র দেবনাথ, পরিমল চন্দ্র দেবনাথ, মনমোহন সূত্রধর প্রমুখ।




