ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

লালন মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা দিয়েছেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

  ১৮ অক্টোবর ২০২৬, ১৪:১৮ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১৪:১৯ পিএম
লালন মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা দিয়েছেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

মানুষের পরিচয় মানবতায়, মানুষের মুক্তি আত্মোপলব্ধিতে বাউলসম্রাট ফকির লালন শাহের গান ও দর্শনে বারবার উঠে এসেছে এই চিরন্তন সত্য। জাত-পাত, ধর্মীয় বিভেদ আর সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে দেখার যে শিক্ষা লালন দিয়ে গেছেন, তা আজও সমান প্রাসঙ্গিক। তাঁর মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা জীবনে ধারণের আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

বুলেটিন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের মুক্তমঞ্চে লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী আলোচনা সভা ও লালন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, লালন কেবল ভক্তি-শ্রদ্ধার মধ্যে সীমাবদ্ধ নন; তিনি মানবতার এক অনন্য দিশারি। তাঁর গান, কথা ও বাণীতে রয়েছে সুন্দর জীবনযাপন, ব্যক্তি ও সমাজের কল্যাণের শিক্ষা।

সংস্কৃতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে লালনচর্চাকে আরও জোরালো করা প্রয়োজন। লালনের শিক্ষা, দীক্ষা ও মানবিক দর্শন বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে সমাজ উপকৃত হবে। তিনি লালন একাডেমির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে আয়োজকদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে লালনকে ঘিরে আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

লালনের তিরোধান দিবস ঘিরে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে শনিবার সকাল থেকেই সাধক, বাউল, ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের পাশাপাশি বিদেশি পর্যটকদের উপস্থিতিও দেখা যায়। আলোচনা সভার পাশাপাশি জ্যেষ্ঠ শিল্পীদের পরিবেশনায় লালনসংগীতের পরিবেশন হয়।

রাতভর গানের সুরে মুখর থাকে আখড়াবাড়ি। লালনের আধ্যাত্মিক সাধনা, মানবপ্রেম ও আত্মঅনুসন্ধানের বাণী সংগীতের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে ভক্ত-অনুরাগীদের মাঝে। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, লালনের দর্শন বর্তমান বিশ্বের জন্য অত্যন্ত জরুরি।

সাম্প্রতিক সময়ে বিশ্বে নানা ধরনের পরিচয়কেন্দ্রিক সংঘাত তৈরি হয়েছে। মানুষ নিজের পরিচয় সামনে এনে সংঘাতে জড়াচ্ছে— কেউ সাদা না কালো, মুসলিম না হিন্দু, ইহুদি না মুসলিম। এ পরিস্থিতিতে লালনের দর্শন অনন্য। তিনি আরও বলেন, ফকির লালন জাত, ধর্ম, লিঙ্গসহ সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। ফলে পৃথিবী এখন যে কারণে অশান্ত হয়ে উঠছে, ঠিক সেই জায়গায় লালন কাজ করতে পারে।

মুখ্য আলোচক ছিলেন প্রাবন্ধিক অধ্যাপক ড. রশিদুন নবী।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আবদুল্লাহ খান, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি।

স্বাগত বক্তব্য দেন লালন সাধক হৃদয় শাহ ও মিস আসমা খানম।

সরেজমিন দেখা যায়, আখড়াবাড়ির আঙিনায় বাউলভক্ত-অনুসারী তাঁবু গেড়ে আস্তানা তৈরি করেছেন। পৃথক এসব আস্তানার মধ্যে অবস্থান নেওয়া বাউলরা একতারা-দোতারাসহ নানা বাদ্যের তালে গেয়ে চলেছেন লালন সাঁইয়ের রচিত গান। কালী নদীপাড়ের মাঠের দক্ষিণে তৈরি করা মঞ্চে চলছে সংস্কৃতির অনুষ্ঠান এবং উত্তরে বসেছে মেলা।

নানা পণ্যসামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। চলছে বেঁচাকেনাও। এ ছাড়া লালন শাহের সমাধির পাশের উন্মুক্ত শেডের নিচেও বসেছেন দূরদূরান্ত থেকে আসা ভক্ত-অনুসারীরা। সেখানেও চলছে লালনের গান; আলোচনা হচ্ছে ফকির লালনের অমর সব বাণী নিয়ে।

কুমিল্লা থেকে আগত লালন অনুসারী মোমিন সাধু বলেন, এখানে আসি মূলত নিরিবিলি পরিবেশে সাঁইজির মর্মবাণী চর্চাসহ ভক্তদের উজ্জীবিত করা ও পরস্পর ভাব বিনিময়ের জন্য। কেন আসেন? কি পেয়েছেন? এমন প্রশ্ন করতেই “মানুষ ভজলে সোনার মানুষ হবি” গেঁয়ে উঠেন সিরাজগঞ্জের বেলকুচি থেকে আগত আনান ফকির (৪৫)। তিনি বলেন, ‘এখানে আসতে কাউকে নিমন্ত্রণ করা লাগেনা। টাকাও দেওয়া লাগেনা। সাঁইজির প্রেমের টানে ছুটে আসে। সাঁইজির মানবধর্মের বাণী প্রচার করেন। বয়োজ্যেষ্ঠ ফকির আব্দুর রাজ্জাক শাহ বলেন, মানবতা ও অসাম্প্রদায়িকতার যে বাণী লালন সাঁইজি প্রচার করে গেছেন, তা আজও ফল্গুধারার মতো প্রবহমান।

চাপাই নবাবগঞ্জ থেকে আগত কালাইয়ের রুটি ব্যবসায়ী সালামত সরদার বলেন, ২৬ বছর ধরে লালন মেলা করছি। গতবার ভালো লাভ হয়েছিল। এবারও বেঁচাকেনা ভালো। তবে জায়গা ভাড়া গতবছরের তুলনায় প্রায় ২০ হাজার টাকা বেশি। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক উপমহাদেশের প্রখ্যাত সাধক বাউল ফকির লালন শাহের দেহত্যাগের পর থেকে তাঁর স্মরণে লালন একাডেমি ও জেলা প্রশাসন এমন আয়োজন করে আসছে। জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. তৌহিদ বিন হাসান বলেন, তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লালন মেলা শুরু হয়েছে। আখড়াবাড়ি ও প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসের তিন দিনের অনুষ্ঠানমালা ও গ্রামীণ মেলা উপলক্ষে এরই মধ্যে আখড়াবাড়ি প্রাঙ্গণ এখন মুখরিত লালনভক্ত, অনুসারী বাউল, ফকির, সাধসহ দর্শনার্থীদের পদ-চারণায়। চলেছে অষ্টপ্রহর ব্যাপী গুরু-শিষ্যের ভাব বিনিময় এবং অধিবাস।

আজ রোববার সকালে বাল্যসেবা ও দুপুরে পূর্ণ সভার মধ্যদিয়ে এ সাধুসঙ্গ শেষ হবে বলে জানান আখড়াবাড়ীর খাদেম মোহাম্মাদ আলী শাহ। তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এবারো সাঁইজির তিরোধান দিবসে মায়ার টানে দূর- দূরান্ত থেকে অগণিত ভক্তরা ছুটে এসেছে। সন্ধ্যা ৭টায় লালন মাজার মঞ্চে দ্বিতীয় দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন কবি, লেখক ও চিন্তক ফরহাদ মজহার। মুখ্য আলোচক থাকবেন গবেষক ড. শেখ খালিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম, ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ।

আলোচক হিসেবে বক্তব্য দেবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান। স্বাগত বক্তব্য দেবেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ সারওয়ার। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান।

লালন মেলা ঘিরে মাদকদ্রব্যের ব্যবহার ও বিক্রি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছিল প্রশাসন। তবে মাজার সংলগ্ন এলাকায় তৎপরতা কিছুটা কমলেও আখড়ার বাইরের গড়াই নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগ উঠেছে। ঘোড়াঘাট থেকে মহাশ্মশান পর্যন্ত নদীর বাঁধ ও সড়কের পাশে অস্থায়ী আস্তানা গড়ে তোলার কথাও জানিয়েছেন স্থানীয়রা। এসব কর্মকান্ডে একটি চক্র মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়ে সহযোগিতা করছে বলেও অভিযোগ রয়েছে। ফলে মাজার প্রাঙ্গণের পাশাপাশি নদী তীরবর্তী এলাকাতেও কার্যকর নজরদারি ও ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় আহত আনোয়ার মারা গেছেন
সৌদি আরবের হাইল শহরে সড়ক দুর্ঘটনায় আহত আনোয়ার হোসেন (৪৮) মারা গেছেন। শুক্রবার সকাল ৯টার দিকে হাইলের কিং খালিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ রবিবার (১৮ অক্টোবর) আনোয়ারের মৃত্যুর খবর জানাজানি হয়।  নিহত আনোয়ার হোসেন ঝালকাঠির রাজাপুর উপজেলার পূর্ব ইন্দ্রা পাশা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মনসুর হোসেন। তিনি সৌদি আরবের হাইল শহরে কর্মরত ছিলেন। নিহতের স্ত্রী জেসমিন বেগম জানান, তার স্বামী আনোয়ার হোসেন পেশায় একজন মাইক্রোবাস চালক। গত ১০ অক্টোবর হাইল শহরে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে গুরুতর আহত হন আনোয়ার হোসেন। পরে তাকে পুলিশ গুরুতর অবস্থায় উদ্ধার করে কিং খালিদ হাসপাতালে ভর্তি করে। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়। জেসমিন বেগম বলেন, আমার স্বামীর মরদেহ যেন সন্তানরা দেখতে পারে। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ ও সৌদি সরকারের দৃষ্টি কামনা করছি। রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কামাল বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে কিছু জানানো হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জেনেছি। তারপরেও আমরা এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।
সৌদিতে সড়ক দুর্ঘটনায় আহত আনোয়ার মারা গেছেন
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: এসআরবি’র অভিযানে আরও ৪ জন গ্রেপ্তার
জয়দেবপুর রেলওয়ে জংশনে আটক দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১-এর সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম। ​গ্রেপ্তারকৃতরা হলেন—আকাশ হোসেন (২৩), মো. রাজিব (২৩), মো. নাজমুল হোসেন নাদিম এবং শিউলি আক্তার সুমি (৩৫)। ​এসআরবি সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর জয়দেবপুর রেলওয়ে জংশনের প্ল্যাটফর্ম থেকে ইয়াবাসহ আনিছ (১৯) ও শিমলা আক্তার ওরফে বৃষ্টিকে (২২) আটক করে রেলওয়ে পুলিশ। আটককৃতদের ছিনিয়ে নিতে একদল দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে অতর্কিত হামলা চালায়। এতে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হন। ​উক্ত ঘটনায় ১৬ অক্টোবর রেলওয়ে পুলিশের এটিএসআই মো. নুরুল ইসলাম বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ​ঘটনার পর জড়িতদের গ্রেপ্তারে এসআরবি-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও সোর্সের তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরের সদর থানাধীন পূর্ব চান্দনা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি আকাশ ও রাজিবসহ তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি নাজমুল ও শিউলিকে গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ​উল্লেখ্য, হামলার ঘটনার পরপরই গত বৃহস্পতিবার রাতে জিএমপি সদর থানা পুলিশ মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রাথমিক ৩ জনকে গ্রেপ্তার করেছিল। এসআরবি’র নতুন অভিযানে এ মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৭ জনে।   
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: এসআরবি’র অভিযানে আরও ৪ জন গ্রেপ্তার
বেলকুচিতে জমি সংক্রান্ত জেরে ভাতিজার কোদালের কোপে চাচার মৃত্যু 
সিরাজগঞ্জের বেলকুচিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা (চাচাতো ভাইয়ের ছেলের) কোদালের কোপে চাচা আবুল কালাম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ভাবি হাফিজা খাতুন ও ভাতিজা কামরুল হাসান গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ​ শনিবার (১৭ অক্টোবর) সকালে বেলকুচি উপজেলার ভাঙাবাড়ী ইউনিয়নের উত্তর চন্দনগাঁতি গ্রামে এ ঘটনা ঘটে।  রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিহতের স্বজন ও পুলিশ সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহত আবুল কালাম উত্তর চন্দনগাঁতি গ্রামের মৃত গনি শেখের ছেলে। ​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আবুল কালামের সঙ্গে তাঁর চাচাতো ভাই মান্নান শেখের বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে সামাজিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো নিষ্পত্তি হয়নি। ​এরই জেরে শনিবার সকালে আবুল কালামের মালিকানাধীন শালবাগানের গাছ কাটতে যায় চাচাতো ভাই মান্নান শেখ, তাঁর ছেলে আরিফসহ পরিবারের অন্য সদস্যরা। খবর পেয়ে আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ভাতিজা আরিফ তাঁর হাতে থাকা কোদাল দিয়ে আবুল কালামের মাথায় আঘাত করে। এ সময় আবুল কালামকে রক্ষায় তাঁর ভাবি হাফিজা খাতুন ও ভাতিজা কামরুল হাসান এগিয়ে এলে হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁদেও ওপর অতর্কিত হামলা চালিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ​পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালামের মৃত্যু হয়। ​এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের ভাই বদিউজ্জামান বাদী হয়ে একটি হত্যাকান্ড জনিত মামলা দায়ের করেন। আমরা ইতিমধ্যে নিহতরের চাচাতো ভাই মান্নান শেখ ও তার বেয়াইনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি। বাকী আসামিদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বেলকুচিতে জমি সংক্রান্ত জেরে ভাতিজার কোদালের কোপে চাচার মৃত্যু 
দুর্গাপূজায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ভাঙ্গুড়ায় প্রশাসনের তৎপরতা
পাবনার ভাঙ্গুড়ায় শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিন রোববার (১৮অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা। পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে মাঠপর্যায়ে তৎপর রয়েছেন তাঁরা। পরিদর্শনকারী কর্মকর্তাদের মধ্যে ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম। পরিদর্শনকালে কর্মকর্তারা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তাঁরা। প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়। স্থানীয় পর্যায়ে পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও সার্বিক প্রস্তুতি তদারকিতে প্রশাসনের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
দুর্গাপূজায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ভাঙ্গুড়ায় প্রশাসনের তৎপরতা
নেত্রকোনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা 
নেত্রকোনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা ২ সদর ও বারহাট্টা আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মোঃ আনোয়ারুল হক এমপি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপসচিব এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মনিজা খাতুন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ।  এসময় জেলা উন্নয়ন সমন্বয় সভায় কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।  উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাক্তার মোঃ আনোয়ারুল হক এমপি বলেন জেলার উন্নয়নে স্বচ্ছতার সাথে সকলকে দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকটি উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। 
নেত্রকোনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা 
আরও পড়ুন
নীলফামারীতে বাউল সম্রাট লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
লালনের দর্শন ধারণের মাধ্যমে বৈষম্য দূর করা সম্ভব: প্রতিমন্ত্রী হেলাল
X