
‘মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি’—এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পুলহাট শাপলা যুব সংঘ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক এবং জিয়া পরিষদের সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নুর হোসেন (দুলাল), সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফ্যাসিফিক ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সৈয়দ আব্দুল হাই শাহসহ অনেকে।
পুলহাট শাপলা যুব সংঘ ক্লাবের সভাপতি জানান, টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করে।




