
চুয়াডাঙ্গার জীবননগরে কসাইখানায পশু জবাই না করার কারনে মনির হোসেন নামের এক কসাইকে জরিমানা করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় জীবননগর পৌর এলাকায় অভিযান চালান জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।
অভিযানে উন্মুক্ত বা যত্রতত্র স্থানে পশু জবাই করার অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা কালে ইউএনও সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, জীবননগর পৌর এলাকায় গরু জবাই করার জন্য সুনির্দিষ্ট জায়গা রয়েছে।ব্যবসায়ীদের সেখানে পশু জবাই করার জন্য বলা হয়েছে।আজ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে মনির হোসেন নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, খোলা বা যত্রতত্র স্থানে পশু জবাই করা হলে মারাত্মকভাবে পরিবেশ দুষিত হয়। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।




