
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এগিয়ে রয়েছেন বিএনপি নেতা ও কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে শহিদুল ইসলামের নাম বেশ জোরালোভাবে আলোচনায় এসেছে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তিনি নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিএনপি নেতা ও কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, “কায়বা ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আল্লাহ ভরসা। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তের ওপরই ভরসা রাখতে চাই। দল যাকে যোগ্য মনে করবে, তাঁর পক্ষেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
স্থানীয় লোকজন বলেন, “আমরা শহিদুল ইসলাম ভাইকে সৎ ও ক্লিন ইমেজের একজন নেতা হিসেবে জানি। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। কায়বা ইউনিয়নের মানুষ তাঁকে ভালোভাবে চেনে ও মূল্যায়ন করে।”




