
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমানের সভাপতিত্বে সভায় পরিচালনা পর্ষদের সদস্য মো. মহসিন মিয়া, কামরুল হক মারুফ ও শেখ আশ্বাফুজ্জামান এফসিএ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক উপস্থিত ছিলেন।
এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম, ব্যাংকের কোম্পানি সচিব মো. ওমর ফারুক ভূঁঞাসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা সভায় অংশ নেন।
সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। একই সঙ্গে ওই তারিখে সমাপ্ত হিসাব বছরের স্থিতিপত্র এবং এ-সংক্রান্ত পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকদের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন করা হয়।
এ ছাড়া ২০২৬ সালের জন্য নিরীক্ষক নিয়োগ এবং নিরীক্ষা ফি নির্ধারণের বিষয়েও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হন। এ সময় তারা ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।




