
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন তারা।
বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার লক্ষ্যে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বিশেষ করে তৈরি পোশাকের পাশাপাশি ইলেকট্রনিক্স পণ্য ও ওষুধসহ বিভিন্ন পণ্য ইন্দোনেশিয়ার বাজারে রপ্তানি সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
সাক্ষাৎকালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ওয়াহিউ রিয়াদি (Wahyu Riadi), মিনিস্টার কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি; রবি ফিরলি হারখা (Robbi Firly Harkha), থার্ড সেক্রেটারি ও ইকোনমিক অ্যাফেয়ার্স; এবং সাপতো রুদিয়ান্তো (Sapto Rudiyanto), অফিসার।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন এবং নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।




