
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বৈশ্বিক সক্ষমতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্বমঞ্চে তুলে ধরতে দীর্ঘ এক যুগ পর ফিরছে BATEXPO 2026। আগামী ১৮ ও ১৯ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ মেগা আয়োজন।
“A Legacy of Excellence. A Future of Innovation.”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত BATEXPO 2026 শুধু একটি প্রদর্শনী নয়; বরং বাংলাদেশের পোশাকশিল্পের পরিবর্তিত সক্ষমতা, আন্তর্জাতিক buyer confidence এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ জাতীয় ব্র্যান্ডিং প্ল্যাটফর্ম।
আয়োজকরা জানান, এবারের আয়োজনে বিশ্বের শীর্ষস্থানীয় buyers, retailers, sourcing leaders এবং fashion industry decision-makers-দের অংশগ্রহণ ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। বিশ্বখ্যাত sourcing ও supply-chain platform PDS Limited-এর সম্পৃক্ততার পাশাপাশি Primark, Pepco, M&S, Walmart Global Sourcing, Kmart, Cotton On, PDS ও LC Waikiki-সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিরা এতে অংশ নেবেন।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক ক্রেতাদের এই অংশগ্রহণ বাংলাদেশের sourcing destination হিসেবে ক্রমবর্ধমান বৈশ্বিক আস্থার প্রতিফলন। গত এক দশকের বেশি সময়ে দেশের পোশাকশিল্পে workplace safety, workers’ wellbeing, social compliance, green manufacturing, resource efficiency, sustainability, digitalisation, automation ও technology ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
একই সঙ্গে product diversification এবং higher-value manufacturing-এর দিকে এগিয়ে যাচ্ছে দেশের তৈরি পোশাকখাত। ফলে আন্তর্জাতিক sourcing landscape-এ বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হচ্ছে।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্প দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস হওয়ার পাশাপাশি ‘Made in Bangladesh’ ব্র্যান্ডকে বিশ্বব্যাপী পরিচিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের পোশাকশিল্প এখন quality, compliance, sustainability, innovation ও reliability-এর সঙ্গে তার বৈশ্বিক পরিচয়কে আরও দৃঢ়ভাবে যুক্ত করছে।
শুধু কারখানা নয়, yarn, fabric, accessories, dyeing, washing, logistics, banking, technology, transportসহ বিভিন্ন supporting industry-কে ঘিরে গড়ে উঠেছে বিশাল একটি শিল্প-ইকোসিস্টেম। বিশেষ করে নারীদের কর্মসংস্থান, আয় ও অর্থনৈতিক অংশগ্রহণে এ খাতের ভূমিকা বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
BATEXPO 2026-এ global buyers, brands, manufacturers, policymakers, investors, technology providers ও industry leaders একই প্ল্যাটফর্মে মিলিত হবেন। এর ফলে নতুন business opportunity, দীর্ঘমেয়াদি sourcing partnership, পণ্যের বৈচিত্র্যকরণ এবং নতুন বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আয়োজকদের মতে, বাংলাদেশ এখন শুধু বর্তমানের পোশাকের অর্ডার পূরণের জন্য প্রস্তুত নয়; বরং আগামী দিনের global apparel sourcing-এর জন্যও একটি trusted, responsible, competitive এবং future-ready sourcing partner হিসেবে নিজেদের সক্ষমতা তুলে ধরতে প্রস্তুত।
BATEXPO 2026-এর বিস্তারিত তথ্য, কর্মসূচি, অংশগ্রহণের সুযোগ ও নিয়মিত আপডেটের জন্য ভিজিট করা যাবে http://www.batexpo.com.bd-এ।




