
দ্রুত বীমা দাবি পরিশোধের লক্ষ্যে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে মুন্সিগঞ্জ জেলার বীমা গ্রাহকদের ২ কোটি ৪৭ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) মুন্সিগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং জেনারেল ম্যানেজার (জিএম) মো. সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ইনচার্জ মো. মোজাম্মেল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি বি এম ইউসুফ আলী গ্রাহকদের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন।
বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, বীমার মেয়াদ শেষে গ্রাহকদের হাতে চেক তুলে দেওয়া কোম্পানির দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ। গ্রাহকদের আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে পপুলার লাইফ ইনস্যুরেন্স দেশের বীমা খাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও গ্রাহকদের পাশে থেকে তাদের সেবা নিশ্চিত করতে পপুলার লাইফ ইনস্যুরেন্সের কার্যক্রম অব্যাহত থাকবে।




