
কুমিল্লার মনোহরগঞ্জ লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরন ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল গাফফার সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইলিয়াছ পাটওয়ারী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির সভাপতি শাহ সুলতান খোকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাসুদুল আলম বাচ্চু, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিব উল্যাহ, দৈনিক কালের কন্ঠের লাকসাম প্রতিনিধি সৈয়দ মজিবুর রহমান দুলাল, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ শাহাবুদ্দিন হায়দার প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।




