
খাগড়াছড়ির রামগড় উপজেলায় ২০২৬ সালে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা হতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত এবং উত্তীর্ণ হওয়া ২৪৫ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে শুক্রবার (৪ সেপ্টেম্বর )বিকেলে শিল্পী কমিউনিটি সেন্টারে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রামগড় উপজেলাও পৌর শাখার আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃজসীম উদ্দীন,পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দীন,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ ,জেলা ছাত্রদলের সহ সভাপতি খোরশেদ আলম প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শেখ দাউদুল ইসলাম।
এছাড়াও শিক্ষক রাশেদুল ইসলাম,মোঃজাহাঙ্গীর আলম মিয়াজীসহ শিক্ষার্থী, অভিবাকও বক্তব্য রাখেন।বক্তারা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়া ও সুশিক্ষায় উচ্চতর জ্ঞান অর্জনের জন্য দিকনির্দেশনা এবং পরামর্শ দেন।ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্যে জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে তাদের কর্মকান্ড তুলে ধরেন।




