
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে কাবাডি ও হ্যান্ডবল খেলায় অংশগ্রহণ করে পূর্ব পাটিখালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ। খেলায় অংশ নেওয়ার সময় প্রতিপক্ষ কাঁঠালিয়া পাইলট গার্লস স্কুলের কিছু ছাত্রী ও অভিভাবক তাদের ওপর হামলা চালায় এবং অশোভন আচরণ করে।
উক্ত হামলায় পাটিখালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রী আহত হয় এবং পরবর্তীতে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। আহত ও ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে রয়েছে— আসমা আক্তার, জান্নাতী আক্তার, মীম আক্তার, সুমাইয়া আক্তার, রিয়া মনি, সুমাইয়া আক্তার, শাফিমা আক্তার ও রিয়া মনিসহ অন্যান্যরা। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবক কাউসার তালুকদার জানান ঘটনাটির দুঃখজনক এর কোন বিচার না পেলে স্কুলে লেখাপড়া বন্ধ করে দেব।
ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীরা স্বাক্ষর সংবলিত একটি আবেদনপত্রের মাধ্যমে কাঁঠালিয়ার উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুমর্জি কামনা করেছেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, মনিশঙ্কর বেপারী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন বলেন উপজেলা একাডেমী সুপারভাইজারকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।




