
গাজীপুরের কাপাসিয়ায় পাবুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পাবুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লোকমান হেকিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো: শাকিল হাসান ও মো: খোরশেদ আলম। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো: রায়হান উদ্দিন, জয়নাল আবেদীন, মো: ওসমান গনী এবং মো: তোফাজ্জল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের এই যৌথ প্রয়াস অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।




