
নীলফামারীর সৈয়দপুরে সরকারি বিজ্ঞান কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের এবারের এসএসসি’ পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়া ৪৮ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অন্দোলনের পর অবশেষে তারা নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভর্তির বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুরে সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, এবারের এসএসসি’ পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠান থেকে ১০১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১জন ফেল করেছে। এবং পাশ করা ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ৪৮জন জিপিএ-৫ পায়নি। জিপিএ-৫ না পাওয়ায় এই ৪৮ জন শিক্ষার্থী সরকারি নিয়ম অনুযায়ী এ প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন না। এমন সিদ্ধান্ত থাকলেও পরে উচ্চমহলে আলোচনার পর শুধু আমাদের প্রতিষ্ঠানের ৪৮ জন জিপিএ-৫ না পাওয়া জিপিএ-৪ পর্যন্ত প্রাপ্ত ৪৮ জন শিক্ষার্থীকে ভর্তি নেওয়া হবে। এসময় তিন জানান, এবার কলেজে ৩৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
উল্লেখ্য, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এসএসসি’ পরীক্ষায় পাশ করা জিপিএ-৫ না পাওয়া ৪৮ জন শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন না এমন সিদ্ধান্তের প্রতিবাদে ও ভর্তির দাবিতে অভিভাবকদের নিয়ে আন্দোলনের কর্মসূচীর অংশ হিসাবে রোববার (১৩ সেপ্টেম্বর) বিমানবন্দর সড়কের প্রতিষ্ঠানের সামনে সড়ক অবরোধ করে রাখে এর প্রেক্ষিতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে নীলফামারী-৪ আসনের এমপি হাফেজ মুহাম্মদ আব্দুল মুনতাকিম ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন উচ্চ পর্যায়ে কথা বলে তাদের দাবি পূরণের আশ্বাস দেন।
আরো জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পরামর্শে সোমবার (১৪ সেপ্টেম্বর) ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে সেখানে নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
এসময় মন্ত্রী তাদের কথা শুনে ভর্তির সমস্যার বিষয়ে অবগত হয়ে মন্ত্রী বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বললে নিজ প্রতিষ্ঠানের জিপিএ-৪ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়।




