
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা পরিষদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল জুবাইর এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান তুহিন মনোনীত হয়েছেন।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইফুল্লাহ আল যুবায়ের (ইইই ২০২১-২২), ইয়ামিন হুসাইন (আল কুরআন ২০২১-২২), প্রভাষ দাস (ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট ২০২১-২২), মো. এখলাছ উদ্দীন সজল (ব্যবস্থাপনা ২০২১-২২) এবং মো. শাহরিয়ার জামান রিয়াদ (রাষ্ট্রবিজ্ঞান ২০২১-২২)।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ অরিথ (জার্নালিজম ২০২২-২৩), আবু হানিফা (আল হাদীস ২০২২-২৩), বুরহান উদ্দিন (আল কুরআন ২০২২-২৩), জিহাদুল ইসলাম (বাংলা ২০২২-২৩) এবং জান্নাতুল ফেরদৌস বৃষ্টি (জার্নালিজম ২০২২-২৩)।
সাংগঠনিক সম্পাদক হিসেবে কানিজ ফাতিমা অনন্যা (জার্নালিজম ২০২৩-২৪), সহ-সাংগঠনিক সম্পাদক মো. রায়হান কবির (আরবি, ২০২৩-২৪), অর্থ সম্পাদক ফারদিন মোহাম্মদ (আরবি ২০২৩-২৪), সহ-অর্থ সম্পাদক মো. হাদিউজ্জামান (দা'ওয়াহ ২০২৩-২৪), দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান (আরবি ২০২৩-২৪), সহ-দপ্তর সম্পাদক মো. জুবায়ের হোসেন (পরিসংখ্যান ২০২৪-২৫), প্রচার সম্পাদক মো. মাহমুদুল হাসান নিরব (ইসলামের ইতিহাস ২০২৪-২৫), সহ-প্রচার সম্পাদক আহমাদ ইসলাম নুহু (দা'ওয়াহ ২০২৪-২৫), সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল জাকের (আল কুরআন ২০২৩-২৪), সহ-সমাজকল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান রাতুল (লোক প্রশাসন, ২০২৩-২৪), আইন সম্পাদক তাছনিম আলম (দা'ওয়াহ ২০২৩-২৪), সহ-আইন সম্পাদক আরবাজ খান শ্রাবণ (ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ২০২৪-২৫), শিক্ষা ও সাহিত্য সম্পাদক শেখ তাসনিম ফাতিমা (ইংরেজি ২০২৪-২৫), সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফাহাদ (আল-হাদীস ২০২৪-২৫), ক্রীড়া সম্পাদক সাকিব হাসান সুমন (বাংলা ২০২২-২৩), সহ-ক্রীড়া সম্পাদক মো. মাহমুদ হাসান যায়েদ (বাংলা ২০২৩-২৪), নারী সম্পাদক আলিফ নূর (লোক প্রশাসন ২০২৩-২৪), সহ-নারী সম্পাদক আফিয়া তাসনিম (ফোকলোর স্টাডিজ, ২০২৪-২৫), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামিউল ইসলাম স্বাধীন (ফোকলোর ২০২৩-২৪), সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মাহফুজুর রহমান (আইসিটি ২০২৩-২৪), ধর্ম ও সংস্কৃতি সম্পাদক আবু তালহা (আল-হাদীস ২০২৪-২৫), রুদ্র ঘোষ (ইংরেজি ২০২৫-২৬)।
এছাড়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নাজনীন সুলতানা নীলা (জার্নালিজম), মো. জাহিদুল (আল কুরআন), তানজিম জামান তাহসিন (ইংরেজি), অনন্যা খাতুন (জার্নালিজম), আদিবা মোবাসশিরা (লোক প্রশাসন) এবং মো. আরমান ওহিদ (ইসলামের ইতিহাস)।
কমিটি গঠনের পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তুহিন বলেন, “যশোরের শিক্ষা, ঐক্য ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে আমরা সকল শিক্ষার্থীর পাশে এক হয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যশোরের মেধাবী শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, উচ্চশিক্ষায় সহায়তার পথ সুগম করা এবং যেকোনো সংকটে পাশে দাঁড়ানোই আমাদের সংগঠন—‘যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র মূল উদ্দেশ্য। একটি তথ্যপ্রযুক্তিভিত্তিক ও সুশিক্ষিত সমাজ গঠনে আমাদের তরুণ সমাজই চালিকাশক্তি। যশোরের মাটির শেকড় ধরে রেখে, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের মাধ্যমে আমরা যশোর জেলাকে একটি অগ্রগামী ও আদর্শ জেলা হিসেবে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাব। সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা আমাদের আগামী দিনের সকল কর্মসূচি সফল করতে চাই।”
নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল জুবাইর বলেন, “প্রতি বছর যশোরের অসংখ্য মেধাবী শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, কিন্তু গাইডলাইনের অভাবে অনেকেই প্রথম বর্ষেই পিছিয়ে পড়ে। এই বাস্তবতা বদলাতে আমরা নবীনদের জন্য একাডেমিক গাইডলাইন, আবাসন সমস্যা সমাধানের চেষ্টা, পজিশনধারী বিভাগীয় সিনিয়রদের সাথে যোগাযোগ বৃদ্ধি, এবং নারী শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানের জন্য আলাদা প্যানেল গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি আড্ডা, ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন ও সমিতির পেজে শিক্ষার্থীদের অর্জনের গল্প তুলে ধরার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও দৃঢ় করা হবে। যশোরের মাটির শেকড় ধরে রেখে আমরা একটি আদর্শ শিক্ষার্থী সমাজ গড়তে নিরলসভাবে কাজ করে যাব। সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা আমাদের সকল কর্মসূচি সফল করতে চাই।
উল্লেখ্য, গঠনতন্ত্র অনুযায়ী যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।




