
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া।
সভায় বাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভার কার্যবিবরণী পর্যালোচনা ও নিশ্চিতকরণ, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট নিশ্চিতকরণ এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের বহিঃনিরীক্ষা প্রতিবেদন এবং ২০তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির কার্যবিবরণী অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ ২০২৬-২৭ অর্থবছরের প্রধান নির্মাণকাজ ও প্রস্তাবিত প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করেন।
সভায় উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান, ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত ট্রেজারার কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.), এরিয়া সদর দপ্তর বগুড়ার কর্নেল এডমিন কর্নেল আবু রেজা মোহাম্মদ নাসিরউদ্দীন একরাম, বিজিবিএম, পিএসসি এবং আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের (এডুকেশন ডিভিশন) সমন্বয়কারী অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সায়েদুর রহমান (অব.)।
এ ছাড়া সভায় বাউয়েটের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের অধ্যক্ষ মো. তৌহিদুল হক এবং বাউয়েটের ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. সেলিম রেজা, এসিএমএ উপস্থিত ছিলেন।




