
নড়াইলের লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় একটি র্যালি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার প্রায় ৫ শতাধিক শিক্ষক- শিক্ষিকা উপস্থিত ছিলেন।
লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মোঃ কাজী কামরুল হুদা, মোঃ মুরাদুজ্জামান, হান্নান বিশ্বাস, মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।




