
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) ২৯তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
সভায় ২৮তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তগুলো পর্যালোচনা ও অনুমোদন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্যদের উচ্চশিক্ষায় ভর্তির আবেদন অনুমোদন এবং উইন্টার-২০২৫ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ফলাফল সিন্ডিকেটের অনুমোদনের জন্য সুপারিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সদস্যসচিব কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত ট্রেজারার কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।
এ ছাড়া উপস্থিত ছিলেন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, গণিত বিভাগের অধ্যাপক মো. নাসির উদ্দীন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্য।




