
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারকে ছাত্রদল সমর্থিত এজিএস (সহ-সম্পাদক) প্রার্থী জাহিন বিশ্বাস এষার সঙ্গে গান গাইতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাইক্রোফোন হাতে গান গাচ্ছেন এষা। পাশে দাঁড়িয়ে রয়েছেন সালাউদ্দিন আম্মারসহ আরও একজন।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে তাদের একটি আনন্দঘন পরিবেশে দেখা যায়।
তবে ভিডিওটি কোথায়, কখন ধারণ করা হয়েছে এবং অনুষ্ঠানে গান পরিবেশনের বিস্তারিত তথ্য ভিডিওটি থেকে নিশ্চিত হওয়া যায়নি।




