
সংগীতশিল্পী শুভর চারটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন বৃষ্টি আক্তার। গানগুলো হলো-‘শুধু তুই’, ‘বোঝাবো তোকে’, ‘তুমি আমি’ ও ‘তুমি আমার হয়ে থেকো’। গানগুলোর কথা লিখেছেন তাহামিদ ও শুভ। সংগীত পরিচালনায় রয়েছেন কাউসার খান। দেশের বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে ধারণ করা হয়েছে মিউজিক ভিডিওগুলোর দৃশ্য।
নতুন কাজগুলো নিয়ে উচ্ছ্বসিত শুভ। তিনি বলেন, বৃষ্টি আক্তার দারুণ অভিনয় করেছেন। তার অভিনয় এক কথায় অসাধারণ। আশা করছি, দর্শকদেরও মিউজিক ভিডিওগুলো ভালো লাগবে। খুব শিগগিরই ভিডিওগুলো প্রকাশ করা হবে। দর্শকদের জন্য এবার ভালো কিছু কাজ করার চেষ্টা করেছি আমরা।
শুভর গানে মডেল হতে পেরে আনন্দিত বৃষ্টি আক্তারও। তিনি বলেন, শুভর গান তার খুব পছন্দের। তার গানের মিউজিক ভিডিওতে কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে। আশা করি দর্শকদের কাছে আমাদের জুটি ভালো লাগবে। মিউজিক ভিডিওগুলো খুব শিগগিরই টিআই অরিজিনালস ব্যানারে প্রকাশ করা হবে।




