
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ আয়োজন করেছে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল। আগামী ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
মহাখালী রাওয়া’র বিপরীতে অবস্থিত ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে আয়োজিত এ ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেওয়া হবে। দেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জনদের পাশাপাশি কিডনিরোগ, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোনরোগ বিশেষজ্ঞরা রোগীদের চিকিৎসা পরামর্শ দেবেন।
একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার জেলরোডে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডেও স্থানীয়দের জন্য অনুরূপ ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের কাছে পূর্বে করা এনজিওগ্রামের সিডি থাকলে তা সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে। এতে রোগীর চিকিৎসাসংক্রান্ত তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ দিতে সুবিধা হবে।
ফ্রি সিরিয়ালের জন্য ঢাকার রোগীরা ১০৬৬৭ ও ০১৮৪১৪৮০০০০ নম্বরে এবং ব্রাহ্মণবাড়িয়ার রোগীরা ০১৭০৫৬৬৬৯৯৯ ও ০২৩৩৪৪২৭৮০৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
এ ছাড়া ক্যাম্পে আগত সাধারণ রোগীরা হাসপাতালের বিভিন্ন পরীক্ষায় পাবেন ২৫ শতাংশ বিশেষ ছাড়। আর ইউনিভার্সেল হার্ট ক্লাবের সদস্যদের জন্য শর্তসাপেক্ষে পরীক্ষায় ৩০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
ক্যাম্পসংক্রান্ত জরুরি প্রয়োজনে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগে ০১৩২৪৭২৮৭৬৮ ও ০১৯১২৮৬৫৪৬২ নম্বরে যোগাযোগ করা যাবে। ই-মেইলে যোগাযোগের ঠিকানা brand@umchltd.com।




