
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও নার্সের অবহেলা এবং অক্সিজেন না দেয়ার অভিযোগে আধাঘন্টার ব্যবধানে তানজিলা আক্তার (২০)সহ দুইজন রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ সময় হাসপাতালের ডাক্তার ও নার্সরা রোগীর স্বজনদের তুপের মুখে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। খবর পেয়ে চুনারুঘাট থানা ঘন্টার ব্যবধানের পুলিশ ও স্থানীয় জনপ্রতি ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রোববার ( ৪ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনায় হাসপাতালের ডাক্তার ও নার্সকে মারধর ধরের গেছে। অভিযোগ পাওয়া চিকিৎসায় অবহেলার অভিযোগে ডাক্তার ও নার্সকে মারধর করার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, গত শুক্রবার শ্বাসকষ্ট জনিত কারনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন মিরাশি ইউনিয়নের আসলা গ্রামের আকবর আলীর মেয়ে তানজিলা আক্তার।
শনিবার সে কিছুটা সুস্থ হয়ে উঠে। রোববার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে দায়িত্বপ্রাপ্ত নার্সকে অক্সিজেন দিতে বলেন স্বজনরা। তাদের অভিযোগ, তখন ওই নার্স তাকে অক্সিজেন না দিয়ে অবহেলা করেন। এতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তানজিলা।
এছাড়া তার মৃত্যুর ঘন্টা খানেক পূর্বে অক্সিজেন না দেয়ায় আরেক জন রোগির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালে থাকা অন্যান্য রোগি ও তাদের স্বজনরা।
এ ঘটনার পরপরই রোগিদের স্বজনদের তুপের মুখে পড়েন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্স। এ সময় হট্টগোল ও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ব্যাপারে চুনারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন বলেন, চিকিৎসায় অবহেলা ও সঠিক সময়ে রোগিকে অক্সিজেন না দেয়ার অভিযোগ করেছেন স্বজনরা। এতে রোগীর মৃত্যু হয়েছে বলে তারা দাবী করছেন। উক্ত বিষয়ে আমরা তদন্ত কমিটি গঠন করবো। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।




