
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় কর্মদিবসের মতো বেড়েছে। আন্তর্জাতিক বাজারে সরবরাহ ও চাহিদা পরিস্থিতির প্রভাবে তেলের দামে এ ঊর্ধ্বগতি দেখা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ব্যারেলপ্রতি ৬৩ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ৯১ ডলারে উঠেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়েছে। প্রতি ব্যারেলে ৭২ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে জ্বালানি তেলটির দাম দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৩২ ডলারে।
বিশ্ববাজারে টানা দুই কার্যদিবস তেলের দাম বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি পুনরায় শুরু হওয়ার লক্ষণ দেখা গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাই বাজারে তেলের দাম বাড়াতে মূল ভূমিকা পালন করছে।




