
বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সিপাহী (সৈনিক) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাহিনীর ১০৬তম ব্যাচে এই নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সিপাহী পদে এইচএসসি পাস পুরুষ ও নারী উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন করা যাবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত।বিজিবিতে যোগ দিতে আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
এক নজরে পদের নাম ও বিবরণ:
প্রতিষ্ঠানের নাম : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
পদের নাম : সিপাহী (জিডি)
ব্যাচ : ১০৬তম
পদসংখ্যা : নির্ধারিত নয়, তবে সীমিত
প্রার্থীর ধরন : পুরুষ ও মহিলা
বয়সসীমা : ১৮-২৩ বছর, ১৭ জানুয়ারি ২০২৭ তারিখে
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান, এসএসসিতে জিপিএ কমপক্ষে ৩ এবং এইচএসসিতে কমপক্ষে জিপিএ ২ দশমিক ৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
শারীরিক যোগ্যতা:
পুরুষ:
উচ্চতা : ১ দশমিক ৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১ দশমিক ৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
ওজন : ৪৯ দশমিক ৯০ কেজি (১১০ পাউন্ড), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৭ দশমিক ১৭৩ কেজি (১০৪ পাউন্ড)
বুকের মাপ : স্বাভাবিক অবস্থায় শূন্য দশমিক ৭৬ মিটার (৩০ ইঞ্চি) এবং স্ফীত অবস্থায় শূন্য দশমিক ৮১ মিটার (৩২ ইঞ্চি)
দৃষ্টিশক্তি : ৬/৬
নারী:
উচ্চতা : ১ দশমিক ৫৭৪ মিটার (৫ ফুট ২ ইঞ্চি), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১ দশমিক ৫২৪ মিটার (৫ ফুট)
ওজন : ৪৭ দশমিক ১৭৩ কেজি (১০৪ পাউন্ড), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৩ দশমিক ৫৪৪ কেজি (৯৬ পাউন্ড)
বুকের মাপ : স্বাভাবিক অবস্থায় শূন্য দশমিক ৭১ মিটার (২৮ ইঞ্চি) এবং স্ফীত অবস্থায় শূন্য দশমিক ৭৬ মিটার (৩০ ইঞ্চি)
দৃষ্টিশক্তি : ৬/৬
বৈবাহিক অবস্থা : অবিবাহিত
বেতন : ৯,০০০- ২১,৮০০ টাকা
অন্যান্য সুবিধা : বাড়িভাড়া, বাসস্থানসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
আবেদন ফি: ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫৬ টাকা পরিশোধ করতে হবে।
আবেদন শুরু : ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের সময়সীমা : ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২টা
আবেদন যেভাবে: আগ্রহীরা বিজিবি ওয়েবসাইটে ক্লিক করে বিস্তারিত দেখে অনলাইনের মাধ্যমে আবেদনের সুযোগ পাবেন। নিয়োগ পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।




