
শিশু আইন ২০১৩ বাস্তবায়ন শীর্ষক এক সমন্বয় সভা বুধবার বিকাল ৪টায় ঝালকাঠি জেলা দায়রা জজ আদালতের সস্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আয়োজনে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান। জেলা শিশু আদালতের বিচার, নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ( জেলা ও দায়রা জজ) শরীফ মো. সানাউল হকের সভাপতিত্বে সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোস্তাফিজুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবীর হোসেন ও পুলিশ সুপার মেরিন সুলতানা। শিশু আইনের ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন ইউনিসেফের বরিশাল বিভাগীয় ফিল্ড কোঅর্ডিনেটর মো. জুলহাস মোল্লা। শিশু আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নুরুল হুদা, কোর্ট পুলিশ পরিদর্শক পুলক চন্দ্র রায়, ঝালকাঠি থানার পরিদর্শক তদন্ত মেহেদী হাসান, কাঠালিয়া থানার শিশু বিষয়ক কর্মকর্তা এস আই লাইজু সুলতানা। সভায় বিচারক, আইনজীবী, সমাজসেবা কর্মকর্তাগণ, থানার অফিসার ইনচার্জ ও কোর্ট পুলিশের পরিদর্শকরা উপস্থিত ছিলেন।




