
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি, তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠেয় ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঞ্জানিয়ার উদ্দেশে যাত্রা করেন।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, এমপি; সরওয়ার জামাল নিজাম, এমপি; এ. ই. সুলতান মাহমুদ বাবু, এমপি; মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি; এস কে আজিজুল বারী, এমপি; হুমাম কাদের চৌধুরী, এমপি; মীর আহমাদ বিন কাসেম, এমপি; সানসিলা জেবরিন, এমপি এবং রোকেয়া বেগম, এমপি।
আগামী ৫ থেকে ৯ অক্টোবর তাঞ্জানিয়ায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে স্পিকার অংশগ্রহণ করবেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো— ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন।’
সম্মেলনের শেষ দিন ৯ অক্টোবর আইপিইউয়ের গভর্নিং কাউন্সিলের বৈঠকে নতুন আইপিইউ সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
আইপিইউ সম্মেলন শেষে স্পিকার আগামী ১১ অক্টোবর দেশে ফিরবেন।




