
পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তিনি পাটুরিয়ার আধুনিক ওয়াটার বাসঘাট এবং বিআইডব্লিউটিসির ১ থেকে ৪ নম্বর ফেরিঘাটের কার্যক্রম পরিদর্শন করেন।
পরে বিআইডব্লিউটিএর কেবিন ক্রুজারে আরিচা, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এবং নৌপথের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এসময় মন্ত্রী যাত্রী সাধারণের নিরাপদ, ভোগান্তিহীন ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি নৌপথের আধুনিকায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।




