ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কলকাতায় এল ক্লাসিকো ঘিরে উন্মাদনা, টিকিটের দাম নাগালে রাখার আশ্বাস

অনলাইন ডেস্ক

  ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পিএম
কলকাতায় এল ক্লাসিকো ঘিরে উন্মাদনা, টিকিটের দাম নাগালে রাখার আশ্বাস

ভারতে ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচ ঘিরে তৈরি হওয়া ফুটবল উন্মাদনার রেশ কাটতে না কাটতেই কলকাতায় আরেকটি বড় ফুটবল আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এবার তিলোত্তমার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে পারে বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দ্বৈরথ ‘এল ক্লাসিকো’। রাজ্য ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত হতে যাওয়া এই প্রদর্শনী ম্যাচের বিষয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সবুজ সংকেত মিলেছে বলে জানা গেছে।

বুলেটিন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৫ নভেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবেন স্প্যানিশ ফুটবলের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক তারকারা। তবে দুই ক্লাবের বর্তমান মূল দলের খেলোয়াড়দের নয়, এই ম্যাচে মাঠ মাতাবেন দুই দলের কিংবদন্তি ফুটবলাররা।

আয়োজনটির অন্যতম আকর্ষণ হতে পারেন পর্তুগালের সাবেক তারকা লুইস ফিগো। তাঁর মাঠে নামার সম্ভাবনা ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। তবে অংশগ্রহণকারী খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা সম্পর্কে বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্ব ফুটবলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই ‘এল ক্লাসিকো’ নামে পরিচিত। স্পেনের গণ্ডি পেরিয়ে এই দ্বৈরথের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। দুই দলের কিংবদন্তিদের নিয়ে কলকাতায় এমন প্রদর্শনী ম্যাচ আয়োজন করা গেলে তা স্থানীয় ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে।

ভারতে সাবেক তারকাদের নিয়ে ‘এল ক্লাসিকো’ আয়োজন অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের এপ্রিলে নবি মুম্বাইয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক ফুটবলাররা মুখোমুখি হয়েছিলেন। সেই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ।

কলকাতায় প্রস্তাবিত এই আয়োজন বাস্তবায়িত হলে আবারও আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তিদের কাছ থেকে মাঠের নৈপুণ্য দেখার সুযোগ পাবেন ভারতীয় দর্শকেরা। তবে ম্যাচটির চূড়ান্ত আয়োজন, খেলোয়াড়দের অংশগ্রহণ এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

তবে কলকাতার এই রোমাঞ্চকর ম্যাচে উভয় দলের কারা কারা মাঠে নামবেন, সে চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ করা হয়নি। রিয়ালের স্কোয়াডে সাধারণত লুইস ফিগো, ইকের কাসিয়াস, পেপে কিংবা রবার্তো কার্লোসদের মতো মহাতারকাদের খেলতে দেখা যায়। অন্যদিকে বার্সেলোনা লিজেন্ডসের দলে দেখা মিলতে পারে রিভালদো, রোনালদিনহো ও কার্লেস পুয়োলদের মতো সাবেক বিশ্বজয়ীদের।

বিশ্বজুড়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ঐতিহাসিক লড়াই পেরিয়ে এল ক্লাসিকো এখন ভিনিসিয়ুস জুনিয়র ও লামিনে ইয়ামালদের ব্যাটন ধরে রোমাঞ্চ ছড়াচ্ছে। তবে শীতের আমেজে প্রিয় সব ফুটবল লিজেন্ডদের ঘরের মাঠে সরাসরি খেলতে দেখার সুযোগে উচ্ছ্বসিত গোটা বাংলা তথা ভারতের ফুটবল সমর্থকরা। সাধারণ ফুটবলপ্রেমীদের উন্মাদনার কথা মাথায় রেখে ম্যাচের টিকিটের মূল্য হাতের নাগালের মধ্যেই রাখা হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

বার্সা কোচ বললেন, ‘লামিন ইয়ামালই বিশ্বের সেরা’
লামিন ইয়ামালের জাদুকরী পারফরম্যান্সে ডানা মেলে উড়ছে বার্সেলোনা। ১০ জনের রিয়াল বেতিসকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে স্পর্শ করেছে রিয়াল মাদ্রিদের বহু পুরনো এক রেকর্ড। ম্যাচ শেষে ১৮ বছর বয়সী এই উইঙ্গারকে সংসংকোচে ‘বিশ্বের সেরা খেলোয়াড়’ বলে আখ্যা দিয়েছেন বার্সা কোচ হানসি ফ্লিক। সেভিয়ার লা কারতুহা স্টেডিয়ামে শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় টানা নবম জয়ের স্বাদ পেল কাতালানরা। ১৯৬৮-৬৯ মৌসুমে টানা নয় জয় দিয়ে লিগ শুরুর রেকর্ড গড়েছিল রিয়াল মাদ্রিদ। দীর্ঘ ৫৭ বছর পর সেই কীর্তিতে ভাগ বসাল বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত টানা ১১ ম্যাচ জিতল ফ্লিকের দল। এই পারফেক্ট জয়ে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে স্পষ্ট ৫ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান সুসংহত করল তারা। ম্যাচের দশম মিনিটেই একক নৈপুণ্যে চোখধাঁধানো এক গোলে বার্সাকে এগিয়ে নেন ইয়ামাল। ডি-বক্সের মুখে চমৎকার টার্নে ফাকুন্দো বের্নালকে চক্কর খাইয়ে বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান এই তরুণ। সংবাদ সম্মেলনে বার্সা কোচের মুখে তাই কেবলই ইয়ামাল-বন্দনা, ‘ফুটবলপ্রেমীদের জন্য ম্যাচটি দারুণ রোমাঞ্চকর ছিল। ইয়ামালের প্রথম গোলটার কথা যদি বলেন—এক কথায় অবিশ্বাস্য! আমার চোখে এই মুহূর্তে সে-ই বিশ্বের সেরা।’ আক্রমণে ঝড় তুললেও বার্সার রক্ষণে অবশ্য বেশ কিছু ভুলভ্রান্তি ছিল। ২৯ মিনিটে বালেনতিন গোমেসের হেডে সমতায় ফিরে ম্যাচের আমেজ বদলে দেয় বেতিস। তবে বেতিসের আনন্দ বেশি সময় স্থায়ী হতে দেয়নি সফরকারীরা। কর্নার থেকে আসা বলে নিখুঁত হেডে বার্সাকে ফের এগিয়ে দেন রদ্রি। এর পরপরই জিওভানি লো সেলসো দূরপাল্লার শটে গোল করলেও আক্রমণের শুরুতে কুচো এরনান্দেসের হ্যান্ডবল হওয়ায় ভিএআরে তা বাতিল হয়। বিরতির পর খেলা শুরুর ছয় মিনিটের মাথায় ব্যবধান ৩-১ করেন গাব্রিয়েল জেসুস। ইয়ামালের নিখুঁত কাট-ব্যাক থেকেই বল পান এই ব্রাজিলিয়ান। তবে কয়েক মিনিটের মাথায় বেতিসের হয়ে এক গোল শোধ করে ম্যাচে নাটকীয়তা ফেরান এজ আবদে। তবে সমতায় ফেরার সে চেষ্টা ভেস্তে যায় বের্নালের এক বোকামিতে। ইয়ামালকে মাথা দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এ নিয়ে মাঠজুড়ে উত্তেজনা ছড়ালে অন্য ফুটবলারদের সঙ্গে ইয়ামালকেও হলুদ কার্ড দেখান রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বেতিসকে চেপে ধরতে দেরি করেনি বার্সা। কাছ থেকে ব্যবধান ৪-২ করেন এরিক গার্সিয়া। আর শেষ দিকে ডি-বক্সের ঠিক বাইরে থেকে নিপুণ শটে বড় জয় নিশ্চিত করেন দানি ওলমো। আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদের সঙ্গে এল ক্লাসিকোর মহারণ। তার আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ইয়ামাল যাতে নিষিদ্ধ না হন, তাই শেষ দিকে তাকে তুলে নেন ফ্লিক। ফ্লিক বলেন, ‘এমন পরিস্থিতিতে তাকে তুলে নেওয়াটাই ছিল সঠিক সিদ্ধান্ত। তাকে বলেছি, তার আজকের খেলায় আমি অত্যন্ত গর্বিত।’ লা লিগায় জয়ের ধারাবাহিকতা ধরে রাখার পর এবার ইউরোপ সেরার মঞ্চে নামছে বার্সেলোনা। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে তারা।
বার্সা কোচ বললেন, ‘লামিন ইয়ামালই বিশ্বের সেরা’
মেসি জাদুকরের আরেকটি জাদুকরী ফুটবল শো
আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সে আলো ছড়ালেন লিওনেল মেসি। তার চোখধাঁধানো জোড়া গোল এবং প্রথম গোলে প্রত্যক্ষ অবদানের ওপর ভর করে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। মার্সেডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জয়ে মেজর লিগ সকারে (এমএলএস) টানা তৃতীয় সাফল্য তুলে নিল ‘দ্য হেরনস’ খ্যাত মায়ামি। একই সঙ্গে পেশাদার ফুটবলে নিজের ক্যারিয়ার গোলের সংখ্যা ৯৩৬-এ উন্নীত করলেন এই আর্জেন্টাইন মহাতারকা। খেলার প্রথমার্ধে জর্জিয়ার দল আটলান্টা ম্যাচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও আক্রমণের দিক থেকে ইন্টার মিয়ামিই ছিল ক্ষুরধার। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে (৪৫তম মিনিট) গোলের খাতা খোলে কিয়ি গনসালেসের শিষ্যরা। মাঝমাঠ থেকে রদ্রিগো দে পল বল বাড়িয়ে দিলে জার্মেন বেরতেরামে ও লিওনেল মেসির পা ঘুরে বল পান লুইস সুয়ারেজ। চিলির ডিফেন্ডার পাওলো দিয়াজকে কাটিয়ে সুয়ারেসজর বাড়ানো নিখুঁত পাসে মেক্সিকান ফরোয়ার্ড বেরতেরামে লক্ষ্যভেদ করে মিয়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। চলতি লিগে মেসির এটি ১৫তম অ্যাসিস্ট। এর ফলে  এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫ অ্যাসিস্টের রেকর্ড গড়লেন তিনি।  বিরতির পর আক্রমণ-প্রতিআক্রমণে খেলা আরও জমে ওঠে। ৫৬তম মিনিটে শুরু হয় ‘মেসি ম্যাজিক’। মাঝমাঠের ডান দিক থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় দৌড় শুরু করেন মেসি। বেরতেরামের সঙ্গে দুর্দান্ত ‘ডাবল ওয়ান-টু’ পাসিং কম্বিনেশনে প্রতিপক্ষের রক্ষণভাগ চুরমার করে বক্সে ঢুকে পড়েন তিনি। এক ডিফেন্ডারকে ড্রিবল করে বোকা বানিয়ে আটলান্টার গোলরক্ষক লুকাস হোয়োসের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান (২-০)। এই নান্দনিক গোলের ঘোর কাটতে না কাটতেই চার মিনিট পর (৬০তম মিনিট) আবারও বল জালে পাঠান মেসি। এবার নিজের অর্ধে পেয়ে দূরপাল্লার পাস বাড়ান লুইস সুয়ারেস। বল ধরে একাই বক্সে ঢুকে আটলান্টার ডিফেন্ডার জুনিয়র আলোনসোকে নাচিয়ে নিখুঁত শটে দলের তৃতীয় গোলটি করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। চলতি মৌসুমে এটি মেসির ২৪ ও ২৫ নম্বর গোল, যার মাধ্যমে লিগের গোল্ডেন বুটের দৌড়ে নিজের অবস্থান শক্ত করলেন। এমএলএসের ইতিহাসে জোসেফ মার্তিনেজের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিয়মিত মৌসুমে দুইবার অন্তত ২৫টি করে গোল করার কীর্তি গড়লেন তিনি। বর্তমানে মৌসুমে মেসির মোট গোল অবদান (গোল + অ্যাসিস্ট) দাঁড়িয়েছে ৪০-এ। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে কার্লোস ভেলার গড়া সর্বোচ্চ ৪৯টি গোল অবদানের রেকর্ডটি ভাঙতে মেসির এখন আর প্রয়োজন মাত্র ৯টি গোল অবদান, যার জন্য হাতে রয়েছে আরও ৪টি ম্যাচ। ম্যাচের ৮৯তম মিনিটে হাইতিয়ান ফরোয়ার্ড ফাফা পিকল্ট পেনাল্টি থেকে আটলান্টার হয়ে একটি গোল পরিশোধ করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। সাবেক কোচ হেরার্দো ‘তাতা’ মার্তিনোর আটলান্টার বিপক্ষে ৩-১ গোলের নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি। এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নিজেদের শক্ত অবস্থান বজায় রাখল ইন্টার মায়ামি, নিশ্চিত করেছে প্লে অফের টিকিটও। 
মেসি জাদুকরের আরেকটি জাদুকরী ফুটবল শো
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের কাছে হার দিয়ে শুরু টাইগারদের
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে লাল-সবুজের ব্যাটিং লাইনআপ; ফলে ১৭২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। হারারেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ইনিংসের গোড়াতেই আগুনে বোলিংয়ে স্বাগতিক শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। ব্রায়ান বেনেট, বেন কারান ও অভিষিক্ত তাফাদজওয়া টিসিগাকে ফিরিয়ে মাত্র ২৪ রানের মধ্যেই স্বাগতিকদের টপ অর্ডারের ৩ উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার। শুরুর সেই বিপর্যয় সামাল দেন দুই অভিজ্ঞ ব্যাটার ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলর। দারুণ দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাল্টা প্রতিরোধ গড়ে দুজনই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন। সেঞ্চুরির পথেই থাকা টেলরকে (৮১) বোল্ড করে এই বিপজ্জনক জুটি ভাঙেন অলরাউন্ডার সাইফ হাসান। নিজের পরের ওভারেই জিম্বাবুইয়ান অধিনায়ক সিকান্দার রাজাকে শূন্য রানে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তিনি। এরপর ৯৩ রানের চমৎকার ইনিংস খেলা আরভিনকে সাজঘরে পাঠান পেসার শরিফুল ইসলাম। শেষ দিকে ওয়েলিংটন মাসাকাদজা ও নিউম্যান নিয়ামহুরির ঝড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৩টি এবং শরিফুল ইসলাম ও সাইফ হাসান ২টি করে উইকেট শিকার করেন। ২৭২ রানের টার্গেটে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ভালো সূচনা এনে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম। শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন তিনি। তবে দলীয় সংগ্রহে গতি থাকলেও ব্যক্তিগত ৯ রানে মুজারাবানির বলে সৌম্য সরকার স্লিপে ক্যাচ দিলে প্রথম ধাক্কা খায় দল। ফিফটির দোড়গোড়ায় থাকা তানজিদ তামিম ৩৮ বলে ৪৬ রানের মারকুটে ইনিংস খেলে বিদায় নিলে ভাঙে প্রতিরোধ। দলীয় ৬৬ রানে তানজিদের আউটের পরই শুরু হয় ব্যাটিং ধস। মিডল অর্ডারে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন ও সাইফ হাসান উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফেরেন। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে দ্রুতই ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। শেষ দিকে রিশাদ হোসেনের ৩৩ বলে ২৩ রান এবং তাসকিন আহমেদের অপরাজিত ১৬ রান হারের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি। শেষ পর্যন্ত ১৭২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে বল হাতে সফলতম ছিলেন ব্র্যাড ইভান্স, যিনি একাই তুলে নেন ৪টি উইকেট। এ ছাড়া সিকান্দার রাজা ও ওয়েলিংটন মাসাকাদজা ২টি করে উইকেট নিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন।
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের কাছে হার দিয়ে শুরু টাইগারদের
টঙ্গীবাড়ীতে নিতিরা ফুটবল টুর্নামেন্টে শানবাড়ি একাদশ চ্যাম্পিয়ন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে নিতিরা ঈদ উদযাপন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় নিতিরা ফজুশা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে গোপিনপুর একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শানবাড়ি একাদশ। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক। আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলী নান্টু মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইকু, দপ্তর সম্পাদক মাহবুব আলম রন্টি, প্রচার সম্পাদক আব্দুর রহিম, পাঁচগাও ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মো: কাইয়ুম ফকির, বিএনপি নেতা আজিজুর রহমান দেওয়ান, আবুল বাসার শেখ, দেলোয়ার হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের এবং আড়িয়ল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। খেলাকে ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল। ফাইনাল ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে শানবাড়ি একাদশ।
টঙ্গীবাড়ীতে নিতিরা ফুটবল টুর্নামেন্টে শানবাড়ি একাদশ চ্যাম্পিয়ন
মেসিকে ছাড়া নতুন আর্জেন্টিনার যাত্রা, নভেম্বরে খেলছে ২ দলের সঙ্গে
লিওনেল মেসি-পরবর্তী সময়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু হয়েছে। আন্তর্জাতিক ফুটবলের পরবর্তী ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দুটির মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এই নতুন পথচলা। আগামী ১৩ নভেম্বর (শুক্রবার) বুয়েনস এইরেসে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও দুবারের বিশ্বকাপজয়ী উরুগুয়ের মধ্যকার রিও দে লা প্লাতা ডার্বি। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, ম্যাচটি আয়োজনের জন্য এগিয়ে রয়েছে বোকা জুনিয়র্সের ঐতিহ্যবাহী মাঠ লা বোম্বোনেরা। তবে বিকল্প হিসেবে রয়েছে লা প্লাতার এস্তাদিও উনিকো। সংস্কারকাজ চলায় স্টেডিয়ামটি এখনও পুরোপুরি প্রস্তুত নয়। নভেম্বরের শেষ দিকে সেখানে আর্জেন্টিনার নারী দলের জার্মানির বিপক্ষে খেলার কথা রয়েছে। এরপর ১৭ নভেম্বর দ্বিতীয় প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে নিজেদের সর্বশেষ সফরে একই শহরে বলিভিয়ার বিপক্ষে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতা ধরে রেখেই বছরের শেষ ফিফা উইন্ডো শেষ করতে চাইবে ২০২২ সালের ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা দলের জন্য এই দুটি ম্যাচের বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলে জাতীয় দল থেকে চিরবিদায় নেন মেসি। আবেগঘন সেই বিদায়ের পর এবার তাকে ছাড়াই অন্য সতীর্থদের পথচলা শুরু। তাই এখন কেমন করে দলটি, তা দেখার অপেক্ষায় থাকবেন সমর্থকরা। এদিকে মেসির পাশাপাশি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও। ফলে নতুন নেতৃত্বে দলকে সাজানোর সুযোগ পাবেন কোচ লিওনেল স্কালোনি। আসন্ন ক্যাম্পে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির চুক্তি নবায়ন নিয়েও অগ্রগতি হতে পারে। বেনিনের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আমি কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাব।’ টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দুটি স্কালোনিকে নতুন খেলোয়াড় ও বিভিন্ন কৌশল পরীক্ষা করার সুযোগ দেবে। বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ধাপ শুরুর আগে দলের সম্ভাব্য একাদশ ও কৌশল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারবেন তিনি। প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ধাপ ২০২৭ সালের মার্চে শুরু হওয়ার কথা। তবে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে আর্জেন্টিনা ইতোমধ্যে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে বলে উল্লেখ করা হয়েছে।
মেসিকে ছাড়া নতুন আর্জেন্টিনার যাত্রা, নভেম্বরে খেলছে ২ দলের সঙ্গে
আরও পড়ুন
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে শিশুসহ নিহত ১৭
টঙ্গীবাড়ীতে নিতিরা ফুটবল টুর্নামেন্টে শানবাড়ি একাদশ চ্যাম্পিয়ন
টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন
কলকাতায় আজ মমতাপন্থি তৃণমূলের বিক্ষোভ
X