
মেসিকে ছাড়া নতুন আন্তর্জাতিক মিশনে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ১ অক্টোবর সকাল ৬টায় বলিভিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। ম্যাচের আগে লিওনেল স্কালোনির সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে মেসিবিহীন আক্রমণভাগের নতুন সমন্বয়। বিশেষ করে লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজকে একসঙ্গে খেলানোর সম্ভাবনা ঘিরেই এখন সবচেয়ে বেশি আলোচনা।
ম্যাচ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা। এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে ট্যাকটিক্যাল পরিকল্পনা, বল দখল এবং ছোট পরিসরে ম্যাচ খেলার মাধ্যমে দলের সমন্বয় ঠিক করার কাজ করেছেন স্কালোনি। একই সঙ্গে সম্ভাব্য একাদশ নিয়েও চলছে পরীক্ষা-নিরীক্ষা।
আর্জেন্টিনা ও বলিভিয়ার ম্যাচটি বাংলাদেশ সময় ১ অক্টোবর সকাল ৬টায় শুরু হবে। ম্যাচের আগে বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে লিওনেল স্কালোনির।
ম্যাচ আর্জেন্টিনা বনাম বলিভিয়া
তারিখ ৩০ সেপ্টেম্বর
বাংলাদেশ সময় ১ অক্টোবর সকাল ৬টা
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে গোলরক্ষক হিসেবে থাকছেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগে দেখা যেতে পারে আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও ফাকুন্দো মেদিনাকে।
মাঝমাঠে দায়িত্ব পেতে পারেন এক্সেকিয়েল পালাসিওস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর আক্রমণভাগে ভ্যালেন্তিন বারকো, নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজকে রাখার সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ
রক্ষণ: আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা
মাঝমাঠ: এক্সেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার
আক্রমণ: ভ্যালেন্তিন বারকো, নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ
লাইভ দেখবেন যেভাবে
বাংলাদেশের কোনো টিভি চ্যানেল বা স্থানীয় স্ট্রিমিং প্ল্যাটফর্মের সম্প্রচার এখনো নিশ্চিত হয়নি। আন্তর্জাতিক সম্প্রচারের ক্ষেত্রে আর্জেন্টিনার জন্য TyC Sports Argentina, Telefe, TyC Sports Play ও mitelefe এবং বলিভিয়ার জন্য Futbol Canal-এর নাম রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে রয়েছে ViX ও TUDN Radio।
মোবাইলে ম্যাচ দেখার জন্য বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে লাইভ স্ট্রিম দেখা যায়। তার মধ্যে, Sportzfy-তে বিনা মূল্যে আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ দেখা যাবে।




