
‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গুরুদাসপুরে দেশীয় মাছের জাত সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সম্পদের উন্নয়নে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মৎস্য চাষী কল্যান সমিতির উদ্যোগে ও জেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় নাজিরপুরের গোপিনাথপুর মির্জামামুদ খালে ওই পোনা অবমুক্ত করা হয়।
পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন সমিতির সভাপতি আলহাজ আব্দুস সালাম মিয়া ও সাধারণ সম্পাদক হাসান জাহিদ শিহাব, রাকিবুর রহমান রাজা ও স্বপন খান রাকিব। এসময় এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।




