
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউপি'র ভূমি অফিসে উপজেলা প্রশাসনের আয়োজনে পাবনা জেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত হয়।
জানা গেছে,ইউনিয়নটির জনগণের দীর্ঘদিনের সমস্যা, অভিযোগ ও দাবি-দাওয়া সরাসরি শুনে তা সমাধানের লক্ষ্যে এ গণশুনানির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৫সেপ্টম্বর)সকাল ১১টার দিকে খানমরিচ বিটিএম কলেজ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্টিত গণশুনাণিতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন, পাবনা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত থেকে ভূমি সেবা নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন, খানমরিচ ইউপি চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন মিঠু, খানমরিচ ইউনিয়ন বিএনপি'র সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউপি আমির মাওলানা আবুল কালাম আজাদ, খানমরিচ বিএম কলেজের অধ্যাপক মোফাজ্জল হোসেন সাগরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গণশুনানিতে এলাকার সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ দিয়ে জনগণের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গণশুনানিকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।




