
রাউজানে অনুমোদনহীন ভাবে সার বিক্রি ও মজুদের দায়ে রাউজানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক ব্যবসায়ীর ৯০ বস্তা সার জব্দসহ ২৫ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম. রাহতুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন পৌরসদরের ফকিরহাট এলাকায়।
জানা যায়, ব্যবসায়ী আরফান সিকদার অনুমোদনহীন ভাবে সার বিক্রি ও মওজুদ করে চড়া দামে বিক্রি করছিলেন। অভিযোগ পেয়ে ভ্রম্যমান আদালত সারের ওই গুদামে অভিযানে গিয়ে সত্যতা পেয়ে এই অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম. রাহতুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, অধিক মুনাফা লাভের আশায় অনুমোদনহীন ভাবে ওই ব্যবসায়ী সারের মওজুত ও বিক্রি করছিল। এ ধরণের কর্মকান্ডে যারা জড়িত হবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




